কোনো প্রকার ভোগান্তি ছাড়াই খুঁজে নিন আপনার দরকারি ফাইল।।


অনলাইনে নিয়মিত তথ্য-উপাত্ত খুঁজতে সার্চইঞ্জিন গুগল বেশি ব্যবহূত হয়। অনেক সময় দরকারি তথ্য খুঁজতে বেশ বেগ পেতে হয়। একটা খুজতে গেলে আরেকটা বের হয় । তাই সমস্যায় পড়তে হয়। আর ভগান্তি নয় ,এবার সহজেই আপনার কাঙ্খিত ফাইল খুজুন। কিছু কি-ওয়ার্ড দিয়ে কম সময়ে তথ্য খুঁজে পাওয়া যায়, আবার কিছু কাজও করা যায়।তাহলে এখনি উপায়গুলো জেনে নিন ।



ক্যালকুলেটর হিসেবে
গুগলকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। ক্যালকুলেটর ফাংশনের জন্য যোগ, বিয়োগ, গুণ ও ভাগ চিহ্নগুলো ব্যবহার করে প্রয়োজনীয় হিসাবের শেষে সমান (=) চিহ্ন লিখুন (3*7=)।

অভিধান হিসেবে
গুগলকে অভিধান হিসেবে ব্যবহার করতে প্রয়োজনীয় শব্দের আগে ‘define:’ লিখুন। (define: Technology)

সমার্থক শব্দ খুঁজতে
শব্দের প্রতিশব্দ জানতে শব্দটির আগে টিল্ট চিহ্ন (~) লিখুন (~technology)

ক্রমিক বের করতে
প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যারের ক্রমিক বের করতে ডবল কোটের (“ ”) মধ্যে সফটওয়্যারের নাম লিখে 94FBR লিখুন। (“IDM” 94FBR)

নির্দিষ্ট সাইটের তথ্য পেতে
যেকোনো দরকারি সাইট থেকে মুভি বা গুরুত্বপূর্ণ ফাইলের লিঙ্ক চাইলে লিখুন site: www.rhmbubt.comMovie name

অডিও ফাইল খুঁজতে
পছন্দের অডিও ফাইল খুঁজতে লিখুন: intitle: “index of” mp3 “আপনার ফাইল এর নাম

ই-বুক খুঁজতে
দরকারি ও গুরুত্বপূর্ণ বই নামানোর লিঙ্ক খুঁজে পেতে লিখুন: intitle: “index of আপনার বই এর নাম
এভাবে খুঁজলে তথ্য পেতে হয়রান না হয়ে সরাসরি ফাইল নামানোর লিঙ্ক পাওয়া যায়।
অবলম্বনে___প্রথম আলো


╔══════════════ஜ۩۞۩ஜ═════════════════╗

আপনি যেখানেই থাকেন আর যত দূরেই থাকেন, আপনার পিসি থাকবে আপনার সাথে

হয়ত আপনারা শিরোনাম পড়ে চিন্তায় পড়ে গেছেন, তাই না? কিন্তু এটাই সত্যি ।
আধুনিক প্রযুক্তির ক্রম বিকাশেই তা সম্ভব হয়েছে উঠেছে । আপনারা হয়ত “Teamviewer ” নামক সফটওয়্যারের নাম শুনছেন যা দিয়ে এক জনের পিসি আরেকজন রিমোটলি নিয়ন্ত্রন করা যায় । “Teamviewer” দিয়ে কাজ করতে গেলে পিসি লাগে । কিন্তু আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটা শেয়ার করব তা একটা কিংবা আরো অধিক পিসিকে মোবাইল দিয়েই নিয়ন্ত্রন করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে পিসিকে সরাসরি আপনার মোবাইলে দেখতে পাবেন সেই সাথে কিবোর্ড ও মাউসের যাবতীয় কাজ এই মোবাইল দিয়েই করতে পারবেন । আরো ফিচার আছে ঐগুলো আপনারাই দেখে নিন । এর জন্য কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন লাগবে ।
Searching_ONE [SR]
Searching_ONE [SR]
 
প্রথমেই এই লিংক থেকে সফটওয়্যার টা ডাউনলোড করুন ।
ডাউনলোড করার পর তা এক্সট্রাক্ট করুন ।
এক্সট্রাক্ট করার সময় যদি পাসওয়ার্ড চায় তবে “raihangfn” লেখাটা পাসওয়ার্ড হিসেবে ইউস করতে পারেন  :P
এইবার চারটা ফাইল পাবেন একটা আপনার পিসির জন্য (.exe) অপরটি আপনার মোবাইলের জন্য (.jar) আর যেটা বাকি দুইটি আছে (.pdf) ঐগুলো আপনার জন্য ।
সফটওয়্যারটা কিভাবে ইউস করবেন তা (.pdf) ফাইলগুলোতে দেওয়া আছে ।
তবুও এক ঝাটকা হিন্টস দিয়া দেই । পিসির সফটওয়্যারটা ইনস্টলের জন্য:
Step 1.pdf ফাইলটা দেখুন। ইনস্টল করার সময় Video Hook Driver নামে একটা ড্রাইভার ইনস্টল হবে। এটাও ভালভাবে ইনস্টল করুন।  ইনস্টল করার সময় নেট কানেক্ট করে রাখলে বেশী ভাল হবে বলে মনে করি। ভয় পাবেন না কারন এটা ইনস্টলের সময় কোন আপডেট ডাউনলোড করবেনা । শুধুমাত্র এটা ভেরিফিকেশন লিংক আপনার ইমেইলে পাঠানো হবে । এরপর ইমেইলে গিয়ে সেটা সাকসেস করুন। এরপর আপনি যে মোবাইল দিয়ে পিসিকে নিয়ন্ত্রন করতে চান সেই মোবাইলে ডাউনলোড করা (.jar) ফাইলটা প্রবেশ করান (মেমোরি কার্ড দিয়েও দিতে পারেন /ডাটা ক্যাবল দিয়েও দিতে পারেন অথবা পিসিতে যদি নীলদাঁত (Bluetooth) থাকে তাহলে ঐটা দিয়ে মোবাইলে সেন্ড করেন) । এইবার মোবাইলের সেটিং এর জন্য যে সব কাজ করবেন তা ডাউনলোড করা
Step 2.pdf ফাইলে দেওয়া আছে । আর Step 2.pdf এর ৩নং অনুচ্ছেদ থেকে পড়া শুরু করুন কারন অনুচ্ছেদ ১ ও ২ আমি আপনাদের জন্য সমাধান করে দিয়েছি।  আশা করি বুঝতে সমস্যা হবেনা । সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সফটওয়্যারের মাধ্যমে দূরবর্তী বন্ধুদের পিসিও নিয়ন্ত্রন করতে পারবেন । নেট স্পিড যত বেশী হবে তত দ্রুত এটা দিয়ে কাজ করতে পারবেন। স্কিনশট দিলাম না কারন (.Pdf) ফাইলগুলোতে স্কিনশট সহ দেওয়া আছে।
আগামিকাল থেকে আমার Year Change পরীক্ষা শুরু হবে, আমার জন্য দোয়া করবেন । বেঁচে থাকলে পরীক্ষার পর আপনাদের জন্য আরও টিউন নিয়ে আসব। আজকের মত বিদায়........................................!!!

***********************************************************************************

গুগলের প্রয়োজনীয় কিছু সেবা যা আপনার কাজে লাগতে পারে

আমাদের কাছে গুগল একটা সাধারণ নাম । কিন্তু গুগল এর কাজ শুধু অ্যান্ড্রয়েড, জিমেইল আর ইন্টারনেটে কোনো বিষয় অনুসন্ধান করা নয়। গুগলের প্রয়োজনীয় আরও বেশ কিছু সেবা রয়েছে, যা আপনার কাজে লাগতে পারে। এগুলো অনেকেরই অজানা । যারা জানেন না তারা জেনে নিন ।

images

গুগল মার্স

গুগলে সার্চ দিলে হয়তো আপনার প্রয়োজনীয় অনেক তথ্যই পেয়ে যান। তবে আপনি যদি মঙ্গল গ্রহের তথ্য পেতে চান বা মঙ্গলের মানচিত্র দেখতে চান, তবে ‘গুগল মার্স’ সেবাটিতে যেতে পারেন। গুগল কেবল পৃথিবীর মানচিত্রই তৈরি করেনি; গুগল মার্সের মাধ্যমে পাশাপাশি মঙ্গল গ্রহের মানচিত্র সেবাও দিচ্ছে। এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।

গুগল স্কলার

গুগল স্কলার হচ্ছে স্কলার বা বিশেষজ্ঞদের জন্য। যাঁরা গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্য পেতে চান বা পড়াশোনার কাজে লাগানোর প্রয়োজনীয় তথ্যের খোঁজ করতে চান, তাঁদের জন্য আদর্শ সেবা গুগলের স্কলার।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।

গুগল আর্ট প্রজেক্ট

গুগল আর্ট প্রজেক্ট নামের সেবাটি চিত্রকর্ম-সংশ্লিষ্ট। বিশ্বের সেরা চিত্রকর্মগুলোর অনলাইন সংগ্রহশালা হচ্ছে গুগলের আর্ট প্রজেক্ট। বিশ্বের বিভিন্ন জাদুঘর অনলাইনে ভারচুয়ালভাবে ঘুরিয়ে আনবে গুগলের এই সেবাটি।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।

গুগল ইনপুট টুলস

গুগল ইনপুট টুলস ব্যবহার করে পছন্দের ভাষা ও স্টাইল ব্যবহার করে বার্তা লেখা ও আদান-প্রদান করা যায়।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।

গুগল থিংক ইনসাইট

গুগল থিংক ইনসাইট সেবাটি হচ্ছে অনলাইন ব্যবসা-সংক্রান্ত নানা তথ্যের ভান্ডার। গুগলের এ সেবা ব্যবহার করে বিভিন্ন পণ্যের সাম্প্রতিক সূচক, পরিসংখ্যান এবং বাজার গবেষণার নানা তথ্য পাওয়া যায়।এখানে ক্লিক করেসেবাটিতে যেতে পারেন ।

গুগল মডারেটর

কোনো প্রশ্ন মাথায় এলে কার সঙ্গে আলোচনা করবেন? ব্যবহার করতে পারেন গুগল মডারেটর সেবাটি। আপনার প্রশ্নের সমাধান ও নানা বিষয় নিয়ে সুচিন্তিত মতামত পাবেন গুগলের মডারেটর সেবাটিতে।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।

গুগলের এনক্রিপটেড

গুগলের এনক্রিপটেড সেবাটি হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটার ও গুগলের মধ্যে তথ্য এনক্রিপশন করে রাখার সুবিধা।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।

স্কিমার

ইন্টারনেটে নতুন কিছু খুঁজে পাওয়া এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য স্কিমার নামে গুগলের বিশেষ একটি সেবা রয়েছে।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।

গুগলের এসব সেবার খোঁজ পেতে গুগল সার্চে প্রয়োজনীয় সেবাটির নাম লিখুন। গুগল হয়তো আপনার অজানা অনেক সুবিধার সন্ধান দিতে পারবে।

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-